• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২, ১২:১৬ অপরাহ্ণ
শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট ভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়েজন করে।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে জেলা শহরের লঞ্চঘাটের রক্ত কবরী মঞ্চে জেলা শিল্পকলা একাডেমী, গোপালগঞ্জ শিশু একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা ও স্কুলের শিক্ষার্থীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করেন। পরে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পক্ষ থেকে এসব শিশু শিল্পীদের হাতে বই তুলে দেয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: হেদায়েতুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ কর্মকর্তা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। #