ইতালি প্রতিনিধিঃ
প্রবাসীদের রেমিট্যান্সে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ইতালির রোমে প্রবাসীদের নিয়ে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিব উল্লাহর সভাপতিত্বে,শাহজালাল মাদবরের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিস উইং এর প্রধান হাবিবুর রহমান।বক্তব্য রাখেন রোমের মানি এক্সচেঞ্চ এর কর্মকতাগন। অনুষ্ঠানে রোমে বসবাসরত বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে ব্যাংক থেকে যেন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পায় এমনটি আশা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের জন্য ব্যাংকের নানা পরিকল্পনার কথা উপস্থিত প্রবাসীদের মাঝে তুলে ধরেন।