• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিয়ানীতে সিঁধ কেটে চার বাড়ীতে চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২২, ১৪:১১ অপরাহ্ণ
কাশিয়ানীতে সিঁধ কেটে চার বাড়ীতে চুরি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এক সময় গ্রামগঞ্জে বাসা বাড়িতে সিঁধ করে চুরির ঘটনা ঘটতো। বাড়ীর মাটির পোতা কেটে ভিতরে ঢুকে বিভিন্ন মালামাল চুরি করে সটকে পড়তো চোরের।

সেই ধারা এখনো চলে আসছে। সেই ধারায় ধারায় সিঁধ কেটে এক রাতে চার বাড়ীতে ঘটেছে চুরির ঘটনা। এসময় চোরেরা নগদ টাকা, অটোভ্যান, মোবাইল ফোন ও টর্চ লাইট চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাঐখোলা গ্রামে। এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঐখোলা গ্রামের মো: সেন্টু শেখ, জুয়েল মোল্যা, রফ শেখ ও মুকুল ফকিরের পরিবারের সদস্যরা ঘুমিয়েছিল।

এসময় চোরেরা ঘরে মাটির পোতায় সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে চোর চক্রটি নগদ ৫০ হাজার টাকা, ১টি অটোভ্যান, ১টি মোবাইল ফোন ও ২টি টর্চ লাইট নিয়ে যায়।

পরে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান তারা। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা।

কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. আজিজুর রহমান বলেন, চোরেরা ৪টি বাড়িতে সিঁধ কাটে। এর মধ্যে ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। #