স্টাফ রিপোর্টার ঃ
পটু্য়াখালীর দশমিনা উপজেলা পরিষদের আওতায় উন্নয়ন কাজের স্থাপনা,নকশা অনুমোদন ও ভবনের গুনগতমান নিশ্চিতকরণের জন্য প্রকৌশলী মো. সজিব হোসেনকে মনোনীত করা হয়েছে। সজিব হোসেন দায়িত্বপ্রাপ্ত উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আমিন চৌকিদারের ছেলে। তিনি বাংলাদেশের
স্ট্যাম্পর্ফোড ইউনিভার্সিটি থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও চায়নার
ইয়াংজি ইউনিভার্সিটি থেকে এম এস সি ইন স্ট্রাকচারর্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করেছেন।
গত মাসের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) স্বাক্ষরিত এক চিঠিতে প্রকৌশলী মো. সজিব হোসেনকে দশমিনা উপজেলা পরিষদের আওতাধীন উন্নয়ন কাজের স্থাপনা ও ভবনের গুনগতমান নিশ্চিতের জন্য প্রতিনিধি সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়। সজিব ইতিমধ্যে প্রকৌশলী পেশায় স্বল্প সময়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন। তিনি নিজ উপজেলার উন্নয়নে অংশীদার হওয়ার দায়িত্ব পাওয়ায় খুশি এলাকার লোকজন। এলাকার লোকজন তাঁর সফলা ও ভালো কাজের মাধ্যমে নিজ উপজেলার উন্নয়নে অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন।
দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন প্রকৌশলী মো. সজিব হোসেনের দায়ত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।