• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার ইলিশায় অজ্ঞাত পুরুষের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২২, ১৩:৩৯ অপরাহ্ণ
ভোলার ইলিশায়  অজ্ঞাত পুরুষের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি।

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর কল পেয়ে ইলিশা নৌ থানার পুলিশ, সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে বস্তাবন্দি ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা নৌ থানার ওসি আখতার হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,একটি বস্তা ভাসমান অবস্থায় থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯ জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে আজ (১৯ অক্টোবর) সকাল ৮ টায় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ইলিশা নৌ থানার ওসি আখতার হোসেন জানান, নিহত ব্যাক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম করার পরে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।