গৌরনদী প্রদিনিধি \ “বর্জোর পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন” “হাতের পরিচ্ছন্নতায় এসে সবে একই হই” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা প্রমূখ। একইদিন দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।