মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা ,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ কক্ষে গণিত অলিম্পিয়াডের কৌশল প্রয়োগের মাধ্যমে গণিত বিষয়ে পাঠদানের লক্ষে গতকাল বৃহস্পতিবার (২০অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে ৬দিন ব্যাপী গণিত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন গণিত পাঠদানকারী শিক্ষক অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সরকার ও একই ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক একে এম মহসীন উদ্দিন। প্রশিক্ষণ শুরুর আগে উদ্বোধনী বক্তব্য দেন ইউআরসি ইন্টস্ট্রাকটর চন্দন কুমার বনিক।
২০.১০.২০২২