বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশালের বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর ইউনিয়নের নিউমার্কেট বাজারে ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১:৩০মিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার জোহরা গ্রামের আবুল হোসেন নামে এক ব্যক্তিকে অবৈধ তামাক দ্রব্য বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক। এ সময় তার সাথে ছিলেন বাকেরগঞ্জ থানার একটা টিম, আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজ প্রমুখ।