• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে শেখ রাসেল এর জন্মদিনে শ্রদ্ধায় স্মরন করল ইতালি ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২, ০২:২৭ পূর্বাহ্ণ
রোমে শেখ রাসেল এর জন্মদিনে শ্রদ্ধায় স্মরন করল ইতালি ছাত্রলীগ

ইতালি প্রতিনিধিঃ
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ছোট ভাই শহীদ শেখ রাসেল এর জন্মদিনে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ,ইতালি শাখা।
রাজধানী রোমের স্থানীয় একটি হল রুমে ইতালি ছাত্রলীগ নেতা সাইফুল মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। এ সময় বক্তব্য রাখেন আবু তাহের,জামান মোক্তার,বাবু ঢালী ,খলিল বন্দুকছি,নুর ইসলাম মাদবর,সোহেল বক্সী,জলিল মিয়া,সৈয়দ সুমন, শেখ রাশেদ,অনিক হাওলাদার,সহ আরো অনেকে।এ সময় নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেল এর বাকি খুনিদের বিদেশ থেকে নিয়ে ফাসির রায় কার্যকরের অনুরোদ জানান