• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হলের বারান্দা থেকে পড়ে নিহত রাবি শিক্ষার্থী শাহরিয়ারের জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২, ০৩:৫৬ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি : হবিবুর রহমান হলের বারান্দা থেকে পড়ে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এম.জি.এম শাহরিয়ার এর জানাজা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ফাহিম মাহমুদের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।

পরিবারের পক্ষ থেকে শাহরিয়ের বড় ভাই গোলাম সরোয়ার বলেন,এই সময়ে একজন বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের জানাজায় দাড়ানো কতটা যে কষ্টের তা বলে বোঝানো যাবে না। আমাদের সকলে জানা উচিৎ আমরা সবাই রাষ্টেরর সম্পদ তার থেকে বড় কথা আমরা পরিবারের সস্পদ।আমি জানি না এই কফিনের ওজন আমার পরিবারে কেমন করে বহন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমরা একজন শিক্ষক ও পিতা হিসেবে এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা যে কত কষ্টের তা একজন ভুক্তভোগীই জানে। আমি তার পরিবারের প্রধান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি সকলেই তাকে ক্ষমা করে দিবেন।তার সাথে আর্থিক দেনাপাওনা থাকলে জানাবেন পরিশোদ করে দিব। আমরা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।আর তার শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দিন।

শাহরিয়ারের জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক মো. সুলতান উল-ইসলাম ,মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড.ফরিদুল ইসলাম , রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও নিহত শাহরিয়ারে বড় ও চাচাতো ভাই উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপুর নেতৃত্বে শাহরিয়ারের লাশ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয়ের ২ টি বাসে শিক্ষার্থীদের নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়।

এদিকে শাহরিয়ারে মৃত্যুতে শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তার সহপাঠীরা। কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে অনেককে। তার আত্মীয়-স্বজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল মতিহারের সবুজ ক্যাম্পাস। বাস নিহত শিক্ষার্থীকে তার গ্রামের বাড়ি দাফন করা হবে ।

উল্লোখ্য গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান শাহরিয়ার। বিকট শব্দ পাওয়ার পর কয়েকজন দেখতে পেলে তার কাছে ছুটে যান। ততক্ষণে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে তাকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।##