• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মৈত্রী বরিশাল জেলা ও মহানগর সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২, ১৫:৫৬ অপরাহ্ণ
ছাত্র মৈত্রী বরিশাল জেলা ও মহানগর সম্মেলন

বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর সভাপতি ইমরান নূর নীরবের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মোঃ রাসেল পাইক এর সঞ্চালনায় বরিশাল জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয় । উক্ত সম্মেলনের মধ্য দিয়ে মোঃ রাসেল পাইককে সভাপতি, আরাফাত হোসেন শাওনকে সাধারণ সম্পাদক এবং মোঃজাহিদ হাসান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়।
উক্ত সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলন দাস আলো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও কৃষক নেতা মোজাম্মেল হক ফিরোজ এবং বাংলাদেশ ছাত্র মৈত্রী’র সাবেক সাধারণ সম্পাদক তানভীর রুসমত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু দে ও কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ। সম্মেলনে বক্তারা বলেন বৈষম্যহীন শিক্ষা ব্যাবস্থা চালু করতে হবে এবং মুক্কিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক গনমুখী কর্মমুখী শিক্ষা ব্যাবস্তা চালু করতে হবে।একই সাথে তারা বলেন শিক্ষাঙ্গনে নৈরাজ্য ও দুর্নীতি দূরীকরণে ছাত্র মৈত্রী ভ্যানগার্ড হিসেবে সামন থেকে নেতৃত্ব দিবে।