• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে ম্যানেজমেন্ট স্ট্যাডিজের ফেয়ারওয়েল এন্ড ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২২, ০৩:০২ পূর্বাহ্ণ
বশেমুরবিপ্রবিতে ম্যানেজমেন্ট স্ট্যাডিজের ফেয়ারওয়েল এন্ড ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠিত

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্ট্যাডিজ এর ফেয়ারওয়েল এন্ড ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমনন্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজনেস ফ্যাকাল্টির ডিন ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একিউ এম মাহবুব। ম্যানেজমেন্ট স্ট্যাডিজ এর ১০ম ব্যাচের নবীন বরণ এবং ৫ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
অনুষ্ঠানে ১ম ব্যাচের শিক্ষার্থীরা তাদের আবেগ অনুভূতি প্রকাশ করে এবং বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
শিক্ষকরাও তাদেরকে ক্যারিয়ারের সর্বোচ্চ স্থানে যাওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. বশির উদ্দিন,
সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক তসলিম আহমেদ,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জনাব তাপস বালা,টুরিজম এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান জনাব বাপন চন্দ্র কুরি প্রমুখ।