গৌরনদী প্রতিনিধি \ ফিতা ও কেটে ছেলের ব্যবসা প্রতিষ্ঠান (শো-রুম) উদ্বোধন করেছেন মা আছিয়া বেগম। বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এসিআই মটরর্সের অথরাইজড ডিলার পয়েন্ট “স্বাধীণ মটরর্স” নামের ইয়ামাহা মোটরসাইকেলের শো-রুমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন, ইউপি সদস্য মিজানুর রহমান, ক্লিনিক ব্যবসায়ী সমিতির উপজেলা সভাপতি আব্দুল ওহাব সিকদার, এসিআই মটরর্সের সার্ভিস ম্যানেজার জাহিদ হোসেন, জোনাল ম্যানেজার তানবীর সজিব, মার্কেটিং অফিসার সাজ্জাদ হোসেন, ডিলার আব্দুস ছালাম প্রমূখ। শেষে কেক কাটা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।