• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা।

আজ শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে ফুল শ্রদ্ধা জানান গাজীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা। পরে ফতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলম আহমদ, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এ্যাড: আমানত হোসেন খান, গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান আরিফ, গাজীপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩০০ নেতাকর্মীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #