গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি একশ’ গ্রাম গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার উত্তর বাউরগাতী এলাকার সিদ্দিক খানের ছেলে নিশাত খান (২২) ও বার্থী এলাকার মৃত চন্দ্রমাধব চক্রবর্তীর ছেলে বলরাম চক্রবর্তী (৪০)
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তর বাউরগাতি এলাকায় অভিযান চালিয়ে নিশাত খানকে এক কেজি সহ গ্রেফতার করা হয়। অপরদিকে শুক্রবার দুপুরে বার্থী ইউনিয়নের বাগমারা এলাকায় অভিযান চালিয়ে বলরাম চক্রবর্তীকে এক কেজি একশ’ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নিশাত খানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বলরাম চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।