• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ সিসা কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ০৫:৪৭ পূর্বাহ্ণ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের গীলাবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।