• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৭ দফা বাস্তবায়ণের দাবীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৭ দফা বাস্তবায়ণের দাবীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়ণের দাবীতে গোপালগঞ্জে সকাল-সন্ধ্যা গণ অনশন শুরু করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা।

আজ শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে জেলা শহরের পৌর পার্কের মুক্ত মঞ্চে এ গণ অনশন শুরু করে নেতৃবৃন্দ। সন্ধ্যা পযর্ন্ত চলেবে এ কর্মসূচী। এ কর্মসূচীতে জেলার নেতৃবৃন্দ ছাড়াও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা শাখা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, মুকসুদপুর উপজেলার শাখার সভাপতি আশুতোষ মৃধা, সদর উপজেলা শাখার সভাপতি শিপ্রা বিশ্বাস, রঘুনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকন, জগন্নাথ হলের সাবেক ভিপি বিমল বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তরা ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়ণের দাবী জানান। ৭ দফা দাবীগুলো হলো, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রর্তাপণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন। #