• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিজার্গঞ্জে২০ বছর পর বিএনপির কমিটি গঠন, সভাপতি শাহাবুদ্দিন নান্নু সম্পাদক জাহাঙ্গির ফরাজী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ০৪:৩৮ পূর্বাহ্ণ
মিজার্গঞ্জে২০ বছর পর বিএনপির কমিটি গঠন, সভাপতি শাহাবুদ্দিন নান্নু সম্পাদক জাহাঙ্গির ফরাজী

মিজার্গঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
দীর্ঘ ২০ বছর পর পটুয়াখালীর মিজার্গঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সুবিদখালী আশ্রাব কমিউনিটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তৃণমুলের ভোটে সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু সভাপতি এবং যুবদলের সাবেক আহবায়ক মো. জাহাঙ্গির হোসাইন ফরাজী সম্পাদক নিবার্চিত হয়ছেন।

সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক মো. আশ্রাব আলী হাওলাদারের সভাপতিত্বে সম্মলনে প্রধান অতিথি হিসবে উপস্তি ছিলেন, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুনু মিয়া। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও জেলা বিএনপির সদস্য মোসতাক আহম্মেদ পিনু প্রমূখ।

সম্মেলনের প্রথম পর্বে আলোচনা শেষে তৃণমুলের ভোটে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু সভাপতি এবং সাবেক যুব দলের আহবায়ক মো:জাহাঙ্গির হোসাইন ফরাজী সাধারণ সম্পাদক নিবার্চিত হন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান কমিটির আহবায়ক মোঃ আশ্রাব আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু সিকদার।
#