• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়েই চলছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ণ
বরগুনায় ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়েই চলছে।

মোঃ সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় দিন দিন ডেঙ্গুর রোগের সংখ্যা বেড়েই চলছে। বরগুনা জেনারেল হাসপাতালে একদিনে ২৭ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ জন, নারী ৬ জন, শিশু ২ জন। আবার অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মেডিসিনের ডাক্তার না থাকায় চরম দুর্ভোগে পড়ছে চিকিৎসা নিতে আসা রোগীরা। অন্যদিকে রোগীদের অভিযোগ হাসপাতাল অপরিষ্কার অপরিচ্ছন্নতা রয়েছে। দেখতে আসা রোগীদের স্বজনরা দেখতে এসে আক্রান্ত হতে পারে।

হাসপাতালে তত্ত্বাবধায়ক সোহরাব উদ্দিন বলেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েই চলছে আমাদের বেডের চেয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় অনেকেরই মেঝেতে ঠাই হয়েছে আমাদের চিকিৎসক স্বল্পতা তারপর যতোটুকু আছে তা দিয়ে আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি।

রোগীরা বলছেন হাসপাতালের ভিন্ন জায়গায় ডাবের খোসা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় এখানেই এডিস মশা জন্ম হয়। উল্টো রোগীদের স্বজনরা এসে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।