• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে নিরাপদ সড়ক দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানে বরিশালের গৌরনদীতে জাতীয় সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ চুন্নু ফকির, এসআই সহিদুল ইসলাম, সার্জেন্ট সুমন সরকার প্রমূখ।