• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ
বরগুনায় যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেফতার।

মোঃ সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নে ফুলঝুরি নদীতে বস্তাবন্দী চাঞ্চল্যকর যুবলীগ নেতা খোকন হত্যার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর পাঁচটার দিকে বরিশালে গৌরনদী থানা এলাকা থেকে সাবেক ইউপি সদস্য জাফর কে গ্রেফতার করা হয়। বরগুনা থানার এই মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শ মারুফ আহমেদ জানান, দীর্ঘদিন পলাতক থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররন করা হবে।

গত পহেলা জুলাই দুপুর ১২ টার সময় ফুলঝুড়ি নদীর মোহনা থেকে যুবলীগ নেতা খোকনের বস্তাবন্দী লাশ উদ্ধর করে বরগুনা থানা পুলিশ। এ ছাড়াও এই মামলায় আরো দুজকে গ্রেফতার করা হয়েছে রাসেল ও কনু কে।