মোঃ সোহাগ হাওলাদার,বরগুনাঃ
সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বরগুনায় সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালন করছে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ । এ উপলক্ষে আজ সকাল ৬ টায় শহরের প্রাণকেন্দ্র বন্দর ক্লাব চত্বরে গণঅনশন চলছে। সন্ধ্যা ৬ টা পযন্ত চলবে। হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।
এসময় তারা বলেন, সরকারের কাছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠন করতে হবে। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে এর পরে এর চেয়েও কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে।