• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শাহরিয়ারের মৃত্যুর ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২২, ১০:৪২ পূর্বাহ্ণ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলা ও শাহরিয়ারের মৃত্যুতে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সার্বিক বিষয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য ৯ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

নয় সদস্যের তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন,সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইলিয়াস হোসেন, সদস্য সচিব প্রক্টর অধ্যাপক ড. মোঃ আসাবুল হক। অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলার চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক ড. মোঃ কুদরত- ই- জাহান, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ ফরিদুল ইসলাম, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, হবিবুর রহমান হল প্রাধক্ষ্য, এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম জাহিদ। এই কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এছাড়াও সভায় শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় হল কর্তৃপক্ষকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে সোমবার (২৪ অক্টোবর) হবিবুর রহমান হল প্রাধাক্ষ্যকে সন্ধ্যা ৬টায় শোকসভার আয়োজন করতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাবির হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে আহত হয় মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী । পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা দিতে দেরি হওয়ার শাহরিয়ারের মুত্যু হয় বলে অভিযোগ করে সহপাঠীরা । এক পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক,কর্মকর্তা ও আনসার সদস্যদের সাথে হামলায় আহত হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।