• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ভিজিডি’র চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২, ১৩:২১ অপরাহ্ণ
গৌরনদীতে ভিজিডি’র চাল বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিজিডি’র সুবিধাভোগী ৩১৫টি পরিবারের মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুবিধাভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউপি সদস্য হাসান আল মামুন, জসিম উদ্দীন হাওলাদার প্রমূখ।