• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে এইচএসসি পরিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়েছে ছাত্রলীগ নেতা রাসেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২, ১২:০৭ অপরাহ্ণ
পিরোজপুরে এইচএসসি পরিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়েছে ছাত্রলীগ নেতা রাসেল

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ২০২২ এইচএসসি পরিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে পরিক্ষার উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। রবিবার দুপুরে পিরোজপুর তেজদাসকাঠি কলেজ অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল এর নেতৃত্বে কলেজটির শতাধিক এইসএসসি পরিক্ষার্থীর মাঝে পরিক্ষার জন্য কলম,বোর্ড,স্কেল ও ফাইল বিতরণ করা হয়। এছাড়াও পরিক্ষার শুরু থেকে শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করবে ছাত্রলীগের কয়েকটি টিম। পরিক্ষার আগে উপহার সামগ্রী পেয়ে খুশি পরিক্ষার্থীরা।
জেলা ছাত্রলীগের সাবেক সংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক কর্মসূচি করে যাচ্ছে,সাধারণ শিক্ষার্থীদেও সাথে নিয়ে। সে লক্ষ্যে আজ পরিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। শুধু তেজদাসকাঠি কলেজ নয়,পর্যায়ক্রমে বিভিন্ন কলেজে ছুটে যাবো পরিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। জেলা ছাত্রলীগের কয়েকটি টিম পরিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করবে, সে উদ্যোগ আমরা নিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগরে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম নারায়ণ রায় চৌধুরী,সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক সিকদার চান,সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ ইমরান সহ আরো অনেকে।