দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে উপজেলা দিবসে জাতীয় পার্টির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠিত র্যালীটি বাকেরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির সদর রোডস্থ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, প্রভাষক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, জাতীয় পার্টি নেতা আলম ভূইয়া, রঙ্গশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক কামাল হোসেন হাওলাদার, সাবেক ছাত্র সমাজ নেতা স্বপন গাজীসহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা প্রয়াত রাস্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের রাস্ট্র-উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, আজকের দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেন। যার সুফল এখন সারা দেশের প্রতিটি মানুষ ভোগ করছেন। তারা আরো বলেন, এরশাদের সময় দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছিল। তার বিচক্ষণ নেতৃত্বের কারনেই তিনি এখনো প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তেমনি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ক্ষমতায় বসবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।