বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতিসহ ডজন মামলার আসামী ডাকাত বাবুল ফের বেপরোয়া হয়েছে। তার বিরুদ্ধে বখাটে পুত্রের পক্ষাবলম্বন করে একজনের উপর হামলা করে তাকে আহত এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মোঃ সেন্টু মৃধা বাদি হয়ে ডাকাত বাবুল আকন ও তার পুত্র শান্ত আকনসহ ১০-১১ জনের নামে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর গ্রামের সেন্টু মৃধার সাথে গত ৪-৫ দিন আগে পশ্চিন শ্যামপুর গ্রামের নুরু মোল্লার পুত্র জুয়েল মোল্লার সাথে কথাকাটাকাটি হয়। তার জের ধরে জুয়েল মোল্লা রবিবার সকাল সাড়ো ৯ টার সময় ডাকাত বাবুলোর পুত্র শান্ত আকন সহ ৪-৫ জন ভাড়াটে মস্তান নিয়ে শ্যামপুর মোল্লা বাড়ির সামনে বসে তাকে এলোপাথারী মারপিট করে। সেন্টুর ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
একই তিনবেলা ১২ টা ৪০ মিনিটের সময় শান্ত তাহার পিতা বাবুল ডাকাতসহ ১০-১১ জন লোক ও অস্ত্র নিয়ে রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং পয়াডের শ্যামপুর গ্রামের বড় বাড়ির সামনের তিন রাস্তার উপর বসে সেন্টু ও তার পরিবারকে অকথ্যভাষায় গালাগাল করে এবং তাকে পিস্তল দিয়ে গুলি মেরে খুন করার হুমকি দেয়।
এতে আহত সেন্টু ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগীতা করেছেন।
উল্লেখ্য বাকেরগঞ্জ থানার তৎকালীন অফিসার ইনচার্জ সাইফুর রহমানের কর্মকালীন সময় ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক যুদ্ধ করে তাকে গ্রেফতারা করা হয়েছিল। পরবর্তীতে জামিন নিয়ে আইনের ফাঁকফোকর দিয়ে সে ছাড়া পায়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ ও নলছিটি থানাসহ বিভিন্ন থানায় ডজনখানেক ডাকাতি মামলা রয়েছে।