• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক-সম্পাদক সাত্তার পৌর বিএনপির সভাপতি মিজান-সম্পাদক জসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২, ০২:৪১ পূর্বাহ্ণ
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক-সম্পাদক সাত্তার পৌর বিএনপির সভাপতি মিজান-সম্পাদক জসিম

সজ্ঞিব দাস , গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের হযরত আয়েশা সিদ্দিকা (রাযি.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির কাউন্সিলরদের ৭৬ ভোট পেয়ে বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সভাপতি ও ৬৬ ভোট পেয়ে আব্দুস সাত্তার হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপর দিকে পৌর বিএনপির কাউন্সিলরদের ২৮ ভোট পেয়ে মিজানুর রহমান প্যাদা সভাপতি ও ২২ ভোট পেয়ে মো.জসিম খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।