• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগের সভাপতি / সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২, ১৩:২৮ অপরাহ্ণ
রাবি ছাত্রলীগের সভাপতি / সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্যে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল -নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের নিমিত্তে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের নিকট থেকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান তাপস, সহ-সম্পাদক আফি আজাদ বাল্টি ও সহ-সম্পাদক আহসান আজাদ বাপ্পী’র নিকট জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জীবনবৃত্তান্ত জমা নেওয়ার দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্ব- স্বরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।