গোপালগঞ্জ প্রতিনিধি :
ঘূর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। খুলে দেয়া হয়েছে জেলার ৯টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ২২৪টি সেন্টার। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার। ঘুর্ণিঝড়ের প্রভাবে রাত থেকেই জেলায় ভারী বৃস্টিপাত শুরু হয়ছে। মধুমতি নদী ও মধুমতি বিল রুট চ্যানেলে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে তা বিপদ সীমার ৯৭ সেঃ মিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় সাংবাদিকদের সাথে জরুরী সভা করেছে জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় আজ সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় অনলাইন ভার্সনে সংবাদিকদের সাথে এক জরুরী সভা করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক। এ সভায় সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ যুক্ত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ৯টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ২২৪টি সাইক্লোন সেন্টার খুলে দেযা হয়েছে। যে কেউ অনিরাপদ মনে করলে সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় নিতে পারবে। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন জেলায় মোট ৬০ হাজার লোকের জন্য জরুরী ত্রাণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৫ মেট্রিক টন চাল, জরুরী আর্থিক সহায়তা প্রদান করার জন্য নগদ ৫ লক্ষ টাকা, জরুরী শুকনো খাবার সরবরাহের জন্য ১ হাজার কার্টুন শুকনো খাবার, ৩’শ কার্টুন মিষ্টি বিস্কুট, ৪০০ কার্টুন ডায়াবেটিক বিস্কুট প্রস্তুত রাখা হয়েছে হয়েছে। মজুদ রাখা হয়েছে মোবমাতি ও দিশলাইট। কোন পরিবার আক্রান্ত হলে দ্রুত খাবার পৌঁছে দেয়া হবে।
এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ইতিমধ্যে জেলা প্রশাসক বিভিন্ন উপজেলা প্রশাসন, বিভিন্ন বিভাগের প্রধান, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। কোটালীপাড়ায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। এছাড়া যে কোন পরিস্থিতিতে সার্বিক সহযোগিতার জন্য কন্ট্রেল রুমের মোবাইল ০১৭০০৭১৬৭৮৮ সাথে যোগাযোগের জন্য হটলাইন সেবা চালু করা হয়েছে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সিত্রাং এর প্রভাবে মধুমতি নদী ও মধুমতি বিল রুট চ্যানেলে পানি বৃদ্ধি পাচ্ছে।জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পয়েন্টে বিপদ সীমার ৯৭ সে: মি: ও হরিদাসপুর পয়েন্টে ১২২ সে: মি: নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সুফিয়ান জানিয়েছেন, আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃস্টির মাত্র বেড়ে আগামী ২৫ অক্টোবর পযর্ন্ত বৃস্টিপাত থাকবে।