• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিত্রাংয়ের তান্ডবে গৌরনদীতে অর্ধকোটির টাকায় ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২, ১৭:২০ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ ঘূর্নিঝড় সিত্রাংয়ের তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন এলাকা এখনো বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও ভারি বর্ষন ও জোয়ারের পানিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, বসতবাড়ি, মাছের ঘের, পানবরজ ও গ্রামীণ সড়ক সহ ফসলের ক্ষয়ক্ষতি মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে বিদ্যুত বিচ্ছিন্ন থাকলেও মঙ্গলবার রাতে উপজেলা সদরে বিদ্যুতের লাইন চালু করা হয়েছে।