• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গাড়ী চাপায় অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে গাড়ী চাপায় অজ্ঞাত নারী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ী চাপায় অজ্ঞাত নামা (৬৫) এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৫ অক্টোবর) গভীর রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবু নাঈম মো: তোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, গভীর রাতে দ্রুতগামী একটি গাড়ী চাপায় অজ্ঞাতনামা ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন।

পরে খবর পেয়ে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই নারীর মস্তিস্ক বিকৃত ছিলো বলে স্থানীয়ভাবে জানাগেছে। #