• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২২, ১৭:০৮ অপরাহ্ণ
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

গৌরনদী প্রতিনিধি \ ঘূর্নিঝড় সিত্রাংয়ের তান্ডবে বরিশালের উজিরপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, মঙ্গলবার দিনভর ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। বেশ কিছু এলাকায় গাছ পরে বসতঘরের ক্ষতি হয়েছে। এছাড়াও ফসলি ক্ষেত ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারী ভাবে ১০ টন চাল ও নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। যা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।