মোবারক হোসেন রুবেল,ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে অনবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় গতকাল বুধবার সকাল নয়টার দিকে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা কৃষি বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার সেলবরষ,পাইকুরাটি,ধর্মপাশা সদর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৩০জন কিষান কিষানি অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তাহিরপুর উপজেলা কৃষি কর্মর্কর্তা হাসান- উদ-দৌলা,সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীতেশ চন্দ্র সরকার।#