• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী প্রেসক্লাবের চার সদস্যকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ
পটুয়াখালী প্রেসক্লাবের চার সদস্যকে বহিস্কার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রেসক্লাব সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত হওয়ার অভিযোগে প্রেসক্লাবের নিয়মিত চার সদস্যকে বহিস্কার করা হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৩ ধারা ৯ এবং অনুচ্ছেদ ৫ ধারা ১ লংঘনের অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স বিষয়টি নিশ্চিৎ করেছেন । বহিস্কৃতরা হলেন-এইচ এম আনোয়ার হোসেন, আবদুস সালাম আরিফ, সহযোগী সদস্য কেএম শাহাদৎ হোসেন ও মহিবুল্লাহ চৌধুরী।

পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতি সভার সভাপতিত্ব করেন কাজী সামসুর রহমান। এছাড়াও সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস,নির্মল কুমার রক্ষিত,গোলাম কিবরিয়া,স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, কাজল বরণ দাস, সাবেক সাধারন সম্পাদক জাফর খান, মুফতী সালাউদ্দীন,জালাল আহমেদ,জাকারিয়া হৃদয়,সদস্য শংকর লাল দাস, মোখলেছুর রহমান, গোলাম রহমান, বিলাস দাস,আতিকুর রহমান, মনির হোসেন বাদল, আতিকুল আলম সোহেল,জাকির মাহমুদ সেলিম,মশিউর রহমান বাবলু,মুজাহিদুল ইসলাম নান্নু, নীনা আফরিন,চিনময় কর্মকারসহ আরো একাধীক সদস্য।

আয়োজিত ওই সভায় বলা হয়“প্রেসক্লাবের নিয়মিত সদস্য এইচ এম আনোয়ার হোসেন পটুয়াখালী প্রেসক্লাবের নিয়মিত সদস্য থাকা অবস্থায় “পটুয়াখালী জেলা প্রেসক্লাব” নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে নিজেকে ঘোষনা করেন। একই ভাবে অর্থ তসরুপের অভিযোগে দুই বছর ধরে স্থগীত সদস্য আবদুস সালাম আরিফ স্বঘোষিত প্রেসক্লাবের সাধারন সম্পাদক, কে এম শাহাদৎ যুগ্ম সাধারন সম্পাদক এবং মহিবুল্লাহ চৌধুরী অর্থ সম্পাদক হিসেবে নিজেদের ঘোষনা করেন। তাদের এই ঘোষনা পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৩ ধারা ৯ এবং অনুচ্ছেদ ৫ ধারা ১ এর সুষ্পস্ট লংঘন। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করে চলছে। তাদের বিরুদ্ধে পটুয়াখালী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হোক।##