• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাদ্রসা ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২২, ১৪:৪৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাদ্রসা ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার প্রতিনিধি : গোপালগঞ্জে পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাহিদুল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন চাচী মুক্তা খানম (৩৫)।

আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহিদুল ইসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের হাফিজ শেখের ছেলে। সে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি রহমানিয়া মাদ্রাসার ছাত্র।

ওসি মো: জাবেদ মাসুদ জানান, নিহত মাদ্রাসা ছাত্র রাহিদুল ইসলাম তার চাচীকে নিয়ে মোটর সাইকেলে করে টুঙ্গিপাড়ার পাটগাতি থেকে গোপালগঞ্জ জেলা সদরে ডাক্তার দেখাতে আসছিল।

এসময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে রাহিদুল ইসলাম নিহত হয়। আহত মোটর সাইকেল আরোহী নিহতের চাচীকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #