রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ বাড়ানো সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহিত হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১ নভেম্বর প্রথম বর্ষের সংশ্লিষ্ট বিভাগসমূহে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হবে।