রাসেল জুবায়ের, ঝালকাঠি সদর
ঝালকাঠির সদর উপজেলার সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এর উদ্যোগে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মনোজ কান্তি ব্যাপারি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান, ধর্মীয় শিক্ষক মোঃ আলী হায়দার, সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, অভিভাবক, ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।