• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় শোক সংবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২, ০৫:০১ পূর্বাহ্ণ
গলাচিপায় শোক সংবাদ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি,গলাচিপা পৌরসভার ৭ নং ওয়ার্ড ফিডার রোড নিবাসী, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমীর প্রধান শিক্ষক, রেদওয়ান করিম তালালের বাবা আবদুস সালাম মিয়া ( সাবেক সেনা কর্মকর্তা ) আজ বুধবার সকাল ৬.৫০ মিনিটের সময় গলাচিপা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
আজ জহুর বাদ কোর্ট মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং ২য় জানাজা তার নিজ বাড়ি কলাগাছিয়া মিয়া বাড়ি মসজিদ প্রাঙ্গনে অাছর বাদ অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় সকল ধর্ম প্রাণ মুসলমান ভাইদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তার মৃত্যুতে পটুয়াখালী ৩ (গলাচিপা -দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, কেন্দ্রীয় যুবলীগ নেতা মু.মামুন আজাদ, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় গভীর শোক প্রকাশ করেন।