• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে “ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল”এর বৃত্তি প্রদান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২, ১৪:২৩ অপরাহ্ণ
রাবিতে “ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল”এর বৃত্তি প্রদান।

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) “ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল”থেকে মেধাক্রমের ভিত্তিতে ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের কনফারেন্স কক্ষে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রফেসর ইউনুস আহমদ খান এর সঞ্চালনায়, প্রফেসর সোহেল কবীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

সভায় স্নাতক (সম্মান) পার্ট-১, পার্ট-২ ও পার্ট-৩ এর ফলাফলের ভিত্তিতে ‘ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ শিক্ষার্থী কল্যাণ ও বৃত্তি তহবিল’ থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রতি বর্ষের ১০ জন করে মোট ৩০ জনকে ৩ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।

এছাড়া ২০২১ সালের স্নাতক (সম্মান) পার্ট-২ ও পার্ট-৩ শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্কের জন্য ‘শামশুন নাহার-প্রফেসর মোস্তাফিজুর রহমান শিক্ষার্থী কল্যাণ তহবিল’ থেকে ১,১০০ টাকা হারে মোট ১,১৭,৭০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।##

L