• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলা চিহ্নিত মাদক ব্যবসায়ী সাড়ে চার কেজি গাঁজাসহ আটক।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২, ১৪:১৩ অপরাহ্ণ
হিজলা চিহ্নিত মাদক ব্যবসায়ী সাড়ে চার কেজি গাঁজাসহ আটক।

হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলার নদী বেষ্টিত ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামের রতনর রাড়ির ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বলরাড়ি (২৫)কে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা গৌরবদি ইউনিয়ন সংলগ্ন মেঘনার পাড়ের মকবুল আহমেদ দপ্তরির মাছ ঘাটের কাছ থেকে কোস্টগার্ড বিশেষ অভিযান পরিচালনা করে আটক করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে হিজলা থানায় সোপর্দ করা হয়।
হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান উজ্জ্বল সহ তার পরিবারের সবার নামে একাধিক ডাকাতি চুরি মাদক সহ অসংখ্য মামলা রয়েছে এটাও নিয়মিত মামলা হয়েছে।

কোস্টগার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল জানান বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ার ভুক্ত এলাকায় সমুহের আইন শৃঙ্খলা,জন নিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও মাদক নির্মূলে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। ে