• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জুয়াড়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২, ১০:০৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জুয়াড়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের পর টাকা ছিনতাই করে জুয়াড়ী বিবেক শাখারী হত্যা মমলার আসামী মহানন্দ তালুকদাকে (৪৯) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। এ সময় পলাতক সব আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত মহানন্দ তালুকদার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের পঞ্চানন তালুকদারের ছেলে।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন মহানন্দ তালুকদারের ভাই আনন্দ তালুকদার, স্ত্রী মেনুকা তালুকদার ও সহযোগি স্বপন মৃধা।

মামলার বিবরণে জানাগেছে, ২০০৮ সালের ২৯ মে বিবেক শাখারীর স্ত্রী শিবানী রানী শাখারী একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋন নিয়ে স্বামীর হাতে তুলে দেন। বিবেক শাখারীর কাছে ১০ হাজার টাকা আছে তার জুয়া খেলার সঙ্গী মহানন্দ তালুকদাসহ অন্যন্যরা জানতে পারেন।

ওই টাকা ছিনিয়ে নিতে বিবেককে কৌশলে অপহরণ করে। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করে মরদেহ একটি পাট ক্ষেতে ফেলে রাখে পালিয়ে যায়। পরের দিন ৩০ মে পুলিশ বিবেকের মরদেহ ওই পাট ক্ষেত থেকে উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই বিনয় শাখারী বাদী হয়ে ৩০ মে মহানন্দ তালুকদারসহ ৪ জনকে আসামী করে মুকসুদপুর থনায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম পটোয়ারী ২০০৮ সালের ১১ নভেম্বর ৪ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে বিজ্ঞ বিচারক মহানন্দ তালুকদারকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে এপিপি মো: শহিদুজ্জামান খান ও আসামী পক্ষে এ্যাড:. শওকত আলী সিকদার এ মামলাটি পরিচালনা করেন। #