স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া বসতভিটা জায়গা জবর দখল ও মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো: আবু সালেহ।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো: আবু সালেহ। তিনি বলেন, আমার আপন চাচাতো ভাই আলমগীর শেখ ও তার লোকজন আমার বসতভিটা দখলের চেষ্টা করে। এতে আমি বাঁধা দিলে আমাকে ও আমার বোন মোসা: শাহানাজ বেগমকে মারধর করে। এসময় আমার স্ত্রী ও মা বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করে আহত করা হয়।
আমার বসত ভিটার জায়গাসহ ১৩ শতাংত জমি আমি আমার ফুফুদের কাছ থেকে ক্রয় করি। কিন্তু জমির দলিল পত্র জয়নাল তালুকদার আমাদের না দিয়ে গোপনে আমার চাচাতো ভাই আলমগীর শেখের কাছে বিক্রি করে দেয়। এখন আমার চাচাতো ভাই এই জমি দখলের জন্য বিভিন্নভাবে হুমকী দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরো বলেন, এই জমিতে আদালত ১৪৪ ধারা জারি করলেও তা না মেয়ে আমাদের বসত ঘর ভেঙ্গে জোড় দখল করতে চায়। আমার বসতভিটার জায়গা বাঁচাতে আমি প্রশাসেন হস্তক্ষেপ কামনা করছি। #