স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কর ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুল ইসলামসহ ৩’শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। #