মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি ভবনের প্রশিক্ষণ কক্ষে অনবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুইদিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৭অক্টোবর) বিকেল তিনটার দিকে সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার সেলবরষ,পাইকুরাটি,ধর্মপাশা সদর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৩০জন কিষান কিষানি অংশ নেয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.মোশাররফ হোসেন খান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা তাহিরপুর উপজেলা কৃষি কর্মর্কর্তা হাসান- উদ-দৌলা,সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নীতেশ চন্দ্র সরকার।#