• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা গোপালগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা গোপালগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে অনাকাঙ্ক্ষিত ক্ষয় ক্ষতি এড়াতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে আনসার প্রশিক্ষণ মাঠ এবং বেদগ্রাম ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাজীপুর জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত ঘোষ, ২৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ হাসান, আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি সদস্যরা।

কর্মসূচির বিষয়ে গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ বলেন, ‘ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বিভিন্ন ধরনের প্রকৃতিক দুর্যোগ জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে। এসব অনাকাঙিক্ষত ক্ষয়ক্ষতি প্রশমনের উদ্দেশ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করেছে।’

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে এবং চারটি আনসার-ভিডিপি গ্রাম উন্নয়ন ক্লাব সমিতি ও ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে। #