দানিসুর রহমান লিমন-
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম চুন্নু।
তিনি বাকেরগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে বরিশাল বিভাগের মধ্যে সব চেয়ে বেশী মানসম্মত ভূমিকা রাখায় বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, তিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠীত রয়েছেন। দলের দুঃসময় থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি তার সাধ্যমত নেতা-কর্মীদের সকল প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
উপজেলা পরিষদের বরাদ্দ ছাড়াও তিনি ব্যক্তিগতভাবে গরীব-দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে চলেছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন সাধারন মানুষকে সেবার মাধ্যমে উপজেলার সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে একটি আধুনিক বাকেরগঞ্জ গড়ে তুলবেন বলেও দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।