• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে সীরাতুন্নবী মাহফিল মুসলিম উম্মার শান্তি কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ
রোমে সীরাতুন্নবী মাহফিল মুসলিম উম্মার শান্তি কামনা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির বিভিন্ন মসজিদের খতিব ও উলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত হিলাল কমিটির উদ্যোগে রাজধানী রোমের তপিনাত্তারা মুসলিম সেন্টারে আয়োজন করা হয় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল। এই মাহফিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে, মাহফিলটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠে।
হিলাল কমিটির নির্বাহী সদস্য মাওলানা হুমায়ূন রশীদ রাজির সভাপতিত্বে, নির্বাহী সদস্য মুহাম্মদ রুহুল আমিন ও হাফেজ নাসির উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, যুক্তরাজ্যের এসেক্স মসজিদের খতিব শায়েখ ড.মাহমুদুল হাসান।
মাহফিলের শুরুতেই বাংলা তরজমাসহ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ক্বারী মিকাইল হুসাইন, এতে স্থানীয় উলামাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তরপিনাত্তারায় জামে মসজিদের খতিব হাফেজ মওলানা রুহুল আমিন, ভিত্তোরিও বায়তুর রহমান জামে মসজিদের খতিব হাফেজ ইসরাফিল হোসাইন, রে’দি রোমা মসজিদের খতিব হাফেজ ফজলুল করীম, তরপিনাত্তারা মসজিদে রোমের খতিব হাফেজ আবদুল্লাহ আল ফারুক,মুফতি ওয়ালি উল্লাহ খান প্রমুখ। সীরাত মাহফিলে নাতে রাসুল ও হামদে বারী তায়ালা পরিবেশন করেন হাফেজ সানোয়ার হোসেন,জামিল উদ্দীন,ক্বারী মিকাইল হোসাইন ও মাওলানা জসিম উদ্দিন।
রাসুল (সাঃ) এর জীবনাদর্শের উপর আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, ‘ কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরাবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে কুরআন সুন্নাহর পতাকাতলে এসে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে।
পরিশেষে মুসলিম জাতির শান্তি-ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলটি শেষ হয়।