• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দূর্বলতা আছে, তাদের পরিপক্কতা দরকার-পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ণ
আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দূর্বলতা আছে, তাদের পরিপক্কতা দরকার-পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দূর্বলতা আছে উল্লেখ করে মিডিয়া ও সাংবাদিকদের এক হাত নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ২৬ তারিখের প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে আমি যে বক্তব্য দিয়েছি তা মিডিয়ার হেড লাইনের সাথে কোন সম্পর্ক নেই। হেডে লাইনে বলেছে আমেরিকা যুদ্ধবাজ এসব কথা আমার মুখেও আসেনি। কিন্তু ১৭টি মিডিয়া এ ধরনের মিথ্যা, বানোয়ট ও কাল্পনিক তথ্য দিয়েছে। আমাদের দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দূর্বলতা আছে এবং তাদের পরিপক্কতা দরকার। আপনারা সেভাবে সজাগ হলে আমি খুশি হবো।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) এর সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যে সব সাংবাদিকরা এটা করেছেন তাদের জন্য লজ্জার বিষয়, আপনাদের জন্য দু:খের বিষয়। আপনাদের সহকর্মীরা এরকম বানোয়ট তথ্য প্রকাশ করেছে। তারা হয়েতো বাংলা বোঝেন না, না হয় ইচ্ছা করেই মিথ্যা প্রচারনা করেছে।

মন্ত্রী আরো বলেন, মিথ্যা প্রচারনা কারনে যেটি অসুবিধা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার মনে করবে আমরা তাদের শত্রু। এমন ভাবে প্রচারনা করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারকে শক্রু বানানোর প্রচেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের এখন গবেষনা করা উচিত, কেন এতনিম্ন মানের সাংবাদিকতা হলো।

এর আগে টুঙ্গিপাড়ায় সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার বিসিএস (এফএ) অ্যাম্বাসেডর্স (এওফা) এর নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন ও পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। #