• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সবত্র’ এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে
কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টায় থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

থানা অফিসার ইনচাজ মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাংবাদিক দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ জাফর আহমেদ, সাংবাদিক জাকির জাকির জমাদ্দার।